এইচ আর হাসু ।।
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক ফরিদপুরের সদর থানাধীন জসিম উদ্দিনের বাড়ি নামক স্থান থেকে ফরিদপুর সদর থানা পুলিশের সহযোগীতায় উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় জানান, চোরেরা গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের বেজপাড়া মোচিক পাম্পে রাখা একটি ট্রাক চুরি করে নিয়ে যায়। পরদিন ট্রাক চুরির ঘটনায় কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করে ট্রাকের মালিক বাবুল হোসেন।
তিনি আরো জানান, ঢাকা মেট্রো-ট ১৬-২৯০৪ নং ট্রাকের ড্রাইভার বেজপাড়া মোচিক সমবায় পাম্পে রেখে বাড়িতে যায়। শুক্রবার সকালে পাম্পে এসে দেখে তাদের ট্রাকটি নাই। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র তাদের ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকের মালিক বেজপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে বাবুল হোসেন চুরির ঘটনায় থানাতে একটি অভিযোগ দিয়েছিলেন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী বলেন, ট্রাক চুরির ঘটনায় থানাতে একটি জিডি এন্ট্রি করেছিলো।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাকটি ফরিদপুরের সদর থানাধীন কবি জসিম উদ্দিনের বাড়ির পাশে আছে। এমন সংবাদের পর কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুরের সদর থানা পুলিশের সহযোগীতায় ট্রাকটি উদ্ধার করে ট্রাক মালিকের কাছে বুঝে দেওয়া হয়।
You must be logged in to post a comment.