ঝিনাইদহের কালীগঞ্জ  চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত !

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫৯ অপরাহ্ন

এইচ আর হাসু ।।
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে  চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত  প্রধান শিক্ষককে  সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে ।একাধিক অভিযোগ এর কারনে বিদ্যালয় পরিচলন পরিষদ প্রধান শিক্ষক পদ থেকে আলাউদ্দীনকে সাময়িক ভাবে  বরখাস্ত করেছেন।
অভিযোগে জানাগেছে,   প্রধান শিক্ষক আলাউদ্দিন কে চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় কমিটির ২২-০৯-১৮  ইং তারিখে পরিচালনা পরিষদের সিদ্ধন্ত মোতাবেক  বলা হয় তাহার বিরুদ্ধে বিভিন্ন আনিয়ম পরিলক্ষিত   হওয়ার কারনে সভাপতি তাকে কারন দর্শানো জবাবের জন্য ০৩/০৯/১৮-১১/০৯/১৮ ও ১৮/০৯/১৮ ইং তারিখে নোটিশ প্রদান  করে  কিন্তু আলাউদ্দিন জবাব না দেওয়ার কারনে ২৩/০৯/১৮ ইং তারিখ হতে তাকে প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আলাউদ্দিন এর নামে একাধিক অর্থ আত্মসাত অনিয়ম দূনীর্তি  অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে জানাগেছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত  জালিয়াতি,ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত দুর্নীতি, ব্যাংক জালিয়াতির মাধ্যমে অর্থ গ্রহণ, সরকারি অডিট সংক্রান্ত দুর্নীতি  ভুয়া ভাউচার এর মাধ্যমে বিদ্যালয় থেকে টাকা উত্তোলন। দায়িত্ব থেকে অব্যহতি সত্বেও সীল সাক্ষর ব্যাবহার, সভাপতির বিনা অনুমতিতে প্রশাসনিক টেনিংয়ে অংশগ্রহণ, সভাপতির বিনা অনুমিততে একাধিক বার ছুটি ভোগ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ