এইচ আর হাসু।।
মাসাধিক কাল কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ঝিনাইদহ -৪ নির্বাচনী এলাকার বিএনপি নেতৃবৃন্দ।
কারামুক্ত হলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ইলিয়াস রহমান মিঠু, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইসাহাক আলীসহ ৬ জন বিএনপি নেতা। ঝিনাইদহ জেলা কারাগারের সামনে কারামুক্ত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একাদশ সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর -২০১৮, কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডস্থ নির্বাচনী কার্যালয়ের পার্শ্ব থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
You must be logged in to post a comment.