ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকদলের সম্মেলন; আনছার সভাপতি ,সেক্রেটারী বাবলু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ১০:৩৪ পূর্বাহ্ন

স্টাফ রির্পোটার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কালীগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন দলীয় কার্যালয়ে  কৃষকদলের জেলা প্রতিনিধি জনাব মোঃ আনছার আলীর সভাপতিত্বে রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ।
সম্মেলনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বি এন পি’র সহ সভাপতি,কালীগঞ্জ উপজেলা বি এন পি’র সংগ্রামী সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষকদলের বিপ্লবী সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা ।বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হাসান, সরকারী মাহতাব উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক ভি’পি যুবনেতা মোঃ ইসরাইল হোসেন জীবন।
এসময় কালীগঞ্জ থানার ১১টা ইউনিয়নের কৃষক দলের সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।উপস্থিত সকল নেতাকর্মীর সম্মতি ক্রর্মে মোঃ আনছার হোসেন সভাপতি,,মোঃ বাবলুর রহমান সাধারণ সম্পাদক সহ ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ