ঝিনাইদহের কালীগঞ্জে ৬শ মেধাবী  শিক্ষার্থীকে সম্বর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ৭:০৩ পূর্বাহ্ন

এইচ আর হাসু।।

“তোমার শানিত মেধায় গড়ে উঠুক উন্নত বাংলাদেশ, খাদ্য, শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত হোক” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমপানি (পিএসসি) পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৯২ জন এবং জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা  (জেএসসি)  জিপিএ ৫ প্রাপ্ত ১১০জন শিক্ষার্থীসহ মোট ৬০০জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড।

রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুনিকেতন পাঠশালা চত্বরে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন আক্তার, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন,  সহকারী প্রোগ্রাম অফিসার কিশোর কুমার কাজল ও সমাজসেবক  ইউনুস আলী, নাসিম উদ্দিন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ