ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল মালিকদের সাথে পৌর কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ৯:০১ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

কালীগঞ্জ পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ বলেছেন আমাদের দেশের মানুষের গড় আয়ূ বেড়েছে ৭০ বছর। কিন্তু বিষাক্ত অস্বাস্থ্যকর খাদ্য গ্রহনের কারনে প্রতিটি মানুষ ৪৫ বছর থেকে ৫০ বছর পর্যন্ত সুস্থ্য জীবন যাপন করলেও বাকী ২০ বছর রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে বেঁচে থাকছে। কাজেই আমরা যাতে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ক্ষেতে পারি সে ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে। বুধবার বেলা ১২ টার সময় মেয়র আশরাফ সেমিনার করে শহরের ছোট বড় ৩৩ টি হোটেল ও রেস্তোরা মালিকদের সাথে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ সর্ম্পকিত এক মত বিনিময় সভায় তিনি হোটেল মালিকদের প্রতি এই আহবান জানান।

মেয়র আশরাফ প্রত্যেক হোটেল মালিকদের হুশিয়ার করে দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে মান সম্মত পরিবেশ বজায় রেখে হোটেল ও রেস্টুরেন্টগুলো ঠিক করতে হবে। অন্যথায় সরকারী নীতিমালা অনুযায়ী পৌর কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দায়ী হোটেল ও বেকারী মালিকদের আইনের আওতায় আনা হবে। এই আইনে দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠান মালিকদের নগদ ২ থেকে ২০ লাখ টাকা জরিমানা অথবা জামিনের অযোগ্য যাবত জীবন জেল হবার বিধান রয়েছে। কালীগঞ্জ পৌরসভার সেনেটারী পরিদর্শক আলমগীর হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব আব্দুল্লাহ-আল-মাসুদ, সাংবাদিক মোস্তফা জলিল।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিব ওসমান,  পৌরসভার কাউন্সিলর মোক্তার হোসেন, মহিলা কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, আঞ্জু বেগমসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন। মতবিনিময় সভায় কোরআন তেলোয়াত করেন পৌরসভার টিকাদানকারী মোঃ আব্দুল মোমিন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ