ঝিনাইদহের কালীগঞ্জে হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১২:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার॥ 

হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা অনুমোদিত নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্টান্ডের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়।

হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , ঝিনাইদহ জেলা এইচ আর এম ও এর সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান, হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের কালীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি জহুরুল হক, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বাবুল আক্তার প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ