স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শামছুজ্জামান রিকু (৩৫) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছে। সে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ার মসলেম উদ্দীন হাজীর ছেলে।
মঙ্গলবার (৮ জানুয়ারী) রাত ৮টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া ইটভাটার কাছে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রিকু কালীগঞ্জ শহরের একজন স্যানেটারী ব্যবসায়ী ছিলেন। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রিকু মোটরসাইকেলে করে বারোবাজার থেকে কালীগঞ্জে আসছিল। রাত ৮ার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া ইটভাটার কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
You must be logged in to post a comment.