ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর ধাক্কায় সাজু হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বানুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো এসময় দূরত্ব গামী একটি আলমসাধু তাকে চাপা দেয় । এসময় সে গুরুতর আহত হলে স্থানিয়রা তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাজবাড়ীতে পৌঁছালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আবু সাঈদ রেজা।
You must be logged in to post a comment.