ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ৭:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিএনপি’র দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস. এম. মাসুম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আয়নাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা আকিমুল ইসলাম মিলন, পৌর বিএনপি নেতা মিরু খা, শওকত হোসেন ফেলু, থানা যুবদলের নেতা লিটন মাহমুদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান স্বপন, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ, ছাত্রদল নেতা মারুফ বিল্লাহ,  ফুয়াদ হাসান, চঞ্চল হোসেন প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে । সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ