ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রী হত্যাকারী পাষান্ড স্বামী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ৮:৪৫ পূর্বাহ্ন

এইচ আর হাসু।। 

ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধু শিউলি খাতুন হত্যার এক দিন পর ঘাতক স্বামী আনিচুর রহমানকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড় তালিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড় তালিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি বাগানে মধ্যে মামলার প্রধান আসামী আনিচুর রহমান বসে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার কনক কুমার দাসের নেতৃত্বে কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, ওসি(তদন্ত) আতিকুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জে যৌতুকের দাবিতে শিউলি খাতুন নামের এক গৃহবধুকে স্বামী কতৃক নির্যাতনের ৮ দিন পর কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জানুয়ারী সকালে সে মারা যায়। নিহত গৃহবধু শিউলি খাতুন (৩৫) কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের মৃত সোলাইমান হোসেনের মেয়ে ও পাষন্ড স্বামী আনিচুর রহমানর একই উপজেলার বড়ডাউটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তাদের সুরাইয়া (৭) ও মুরসালিন (৩) নামের দুটি সন্তান আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ