ঝিনাইদহের কালীগঞ্জে সাতটি হাতবোমাসহ জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।। 

ঝিনাইদহের কালীগঞ্জে সাতটি হাতবোমাসহ জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দুজনই জামায়াতের সক্রিয় কর্মী। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারোবাজারের কামালহাট প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-রামচন্দ্রপুর গ্রামের আকবর আলীর ছেলে মোক্তার হোসেন ও বেলটদৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আরশাদ আলী মন্ডল।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ- পরিদর্শক (এসএই ) জাহিদ হোসেন বলেন, সোমবার (৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে পুলিশ জানতে পারে বারোবাজারের কামালহাট প্রাথমিক বিদ্যালয় এলাকায় মুক্তার ও আরশাদ নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদে পুলিশ সেখানে আভিযান চালায়। এ সময় দুজনকে সাতটি হাতবোমাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই মোক্তার ও আরশাদসহ ১২ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ