ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১:১০ পূর্বাহ্ন
মানববন্ধনকারীরা হামলাকারীদের গ্রেফতার ও হাসপাতালে পরিচালককে পদত্যাগের দাবি জানিয়েছেন...

এইচ আর হাসু ।। 

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ জানুয়ারী’১৯ অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন। 

এরই প্রতিবাদে আর টিভির দর্শক ফোরামের আয়োজনে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুধীমহল, নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। 

৪ঠা ফেব্রুয়ারী’১৯ সোমবার সকাল ১১টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা হাইওয়ের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

আরটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক নবচিত্র সম্পাদক শহীদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, ওয়াকার্স পার্টি সাবেক সভাপতি কমরেড আব্দুস সালাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, প্রবীণ হিতৈষী সংঘ ও জারা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আনছার আলী মাস্টার, প্রবীণ সাংবাদিক আলহাজ আবুসামা, ছাত্রলীগ সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাংবাদিক নয়ন খন্দকার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের নির্বাহী সদস্য সাংবাদিক হাবিব ওসমান, মর্জিনা খাতুন, সাংবাদিক, আরিফ মোল্লা, বেলাল হুসাইন বিজয়, মিশন আলী, আহসান কবির।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিদের ওপর হামলা মানে দেশের বিবেকের ওপর হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

বক্তারা মুগদা হাসপাতালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র সাংবাদিক সোহেল রানা ও ক্যামেরাপার্সন নাজমুল হোসেন সায়মনের ওপর হামলা চালায় হাসপাতালের ওয়ার্ড বয় আসিফ ও সায়মন।

এই হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং ঐ হাসপাতালে পরিচালক আমিন আহমেদ খানের পদত্যাগ দাবি জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ