মনিরুল ইসলাম ,কালীগঞ্জ, ঝিনািইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
অাজ ২৫ জুলাই ২০১৮ বুধবার সকালে শহরের ফয়লাস্থ ( হাসপাতাল সড়ক) সোনারতরী সমবায় সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার সৈয়দ নুরুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আসলাম আলী ভুইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এস.এম আনিসুজ্জামান, মৎস্য কর্মকর্তা মামুনুর রেজা, সোনারতরী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ফয়সাল আহমেদ প্রমুখ। এ প্রশিক্ষণ কোর্সে কালীগঞ্জ উপজেলার ৫টি সমবায় সমিতির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।