স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৪ জুলাই ২০১৮ বুধবার রাত ৯ টার সময় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ কালীগঞ্জ ছালাভরা ষ্ট্যান্ড থেকে মোঃ মামুন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে ৩০ পিস লাল রং এর ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষাডেরা গ্রামের আজহার আলী কাজীর ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় মামলা করা হয়।