মনিরুল ইসলাম, কালিগঞ্জ, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৩৫) যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে রেল পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পরনে লঙ্গী ও গায়ে গেঞ্জি রয়েছে। স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছে, হত্যার পর করে কেউ লাশ রেল লাইনের পাশে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। রেলে কাটা পড়লে এতো দুর লাশ ছিটকে পড়তো না বলে স্থানীয়রা মনে করেন। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, আমরা খবর পেয়েছি। লাশ যেহেতু রেল লাইনের পাশ তাই রেলওয়ে জিআরপি থানা উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
You must be logged in to post a comment.