ঝিনাইদহের কালীগঞ্জে মাহতাব  উদ্দিন ডিগ্রী কলেজেসহ একাধিক কলেজে  নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ জুলাই, ২০১৮, ৯:০৪ অপরাহ্ন

স্টাফ রির্পোটার।।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই ২০১৮ সোমবার সকালে মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠানে ভারডপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুজিদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম। ওই সময় উপস্থিত ছিলেন অধ্যাপক শশাঙ্ক শানা, আশরাফুল ইসলাম, আব্দুল হাই, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদ হোসেন, বাবলু হোসেন। বক্তব্য শেষে এমপি আনোয়ারুল আজীম আনার নিজ হাতে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করেন। এ ছাড়া গতকাল শহীদ নূর আলী ডিগ্রী কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্টান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার ষ্টিকার হাতে তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রধান মন্ত্রী এ দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেবার জন্য কাজ করছেন প্রতিটি প্রতিষ্ঠানে ভবন নির্মান সহ শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই হাতে তুলে দিয়েছেন। এ অগ্রযাত্রাকে এগিয়ে নেবার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে আবারও নির্বাচিত করার আহবান জানান। উক্ত অনুষ্টানে আরও বক্তব্য রাখেন মনো বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবা ফেরদৌস, অত্র কলেজের রফিকুল ইসলাম, মাহামুদুল ইসলাম ,শামসুর রহমান,ও রব্উিল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ। অন্যদিকে পারখিদ্দা মঙ্গলপৈতা কলেজেও অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ