এইচ আর হাসু ।।
‘চলো যাই যুদ্ধে, মাদক ও জঙ্গির বিরুদ্ধে’ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী’১৯ রবিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় মেইন বাসস্ট্যান্ডে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি, মোচিক সমবায় সমিতি ও পৌর মহিলা সমিতি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইউনুচ আলী, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য মোদাচ্ছের হোসেন, গোলাম রসুল প্রমুখ।
সমাবেশ থেকে কালীগঞ্জ উপজেলাকে মাদক ও জঙ্গিমুক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.