ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্র নিহত ! 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮, ১০:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে আব্দুস সোবহান (১৩) নামের মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এরআগে সকালে মসজিদের ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পায়।
নিহত সোবহান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর পশ্চিমপাড়ার আদিল উদ্দীনের ছেলে। এছাড়া সে আড়পাড়া শিবনগর ইব্রাহিমা হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করত। রাত সাড়ে ৭টার সময় তার মরদেহ নিজ বাড়ি কাশিপুরে আনা হয়।  মাদরাসার হুজুর মাওলানা শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদরাসার ছাত্র ঘুমিয়ে ছিল।
এসময় সে মসজিদের ছাদে উঠতে যেয়ে পড়ে যায়। এতে সে মাথায় মারাত্বক জখম হয়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বা¯’ কমপ্লেক্সে ভর্তি করে। দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অব¯’ার অবনতি হলে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে মারা যায়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ