ঝিনাইদহের কালীগঞ্জে ভ্যান চালকের স্ত্রীকে ধর্ষন থানায় মামলা, ধর্ষক আটক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৮:২৯ অপরাহ্ন
প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার ।।

কালীগঞ্জে হতদরিদ্র এক ভ্যান চালকের স্ত্রীকে ধর্ষন করেছে এক লম্পট। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধুর স্বামী বাদী হয়ে রোববার কালীগঞ্জ থানাতে একটি মামলা করেছে। মামলা করার পর পুলিশ রাতেই ধর্ষক ভোলাকে আটক সক্ষম হয়।

উল্লেখ্য গত শুক্রবার সকালে উপজেলার রাখালগাছী ইউনিয়নের সুবিধপুর গ্রামে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। আটক ধর্ষক ভোলা ওই গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র। থানা পুলিশ ও মামলার বিবরনে জানা গেছে, ওই দিন সকালে সুবিতপুর গ্রামের ভ্যান চালকের স্ত্রী তার বাড়ির পাশে একটি বাগানে খড়ি আনতে যায়। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের লম্পট শুকুর আলী তাকে জাপটে ধরে একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর ধর্ষিতা গৃহবধু বাড়ীতে এসে ঘটনাটি জানালে পরিবারের লোকজন লম্পট ভোলাকে খুজতে যায়। এ সময় অবস্থা বেগতিক দেখে ভোলা আগেই গ্রাম থেকে পালিয়ে যায়।

এদিকে ঘটনার পর ২ দিন অতিবাহিত হলেও লম্পট ভোলা গ্রামে না ফেরায়  গ্রামবাসিরা তার বিচার করতে ব্যর্থ হয়। সর্বশেষ বাধ্য হয়ে সুবিচার পেতে রোববার ধর্ষিতার স্বামী কালীগঞ্জ থানাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পুলিশ রাতেই গ্রামে অভিযান চালিয়ে মুল আসামী ধর্ষক ভোলাকে আটক করে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, গৃহবধু শ্লীলতাহানীর ঘটনায় তার স্বামী (ওসমান আলী) রোববার থানাতে একটি মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই ধর্ষককে আটক ও নির্ষাতিতা গৃহবধুর ডাক্তারি পরিক্ষার জন্য  ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ