ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন শাখা উদ্বোধন 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৮:৫৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।। 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ জানুয়ারী) সকালে বাজার চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার এর উদ্বোধন করেন। ঢাকা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আমজাদ হোসেনে সভাপতিত্ব করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, উপজেলা যুবলীগ নেতা শিবলী নোমানী, ব্যাংক কর্মকর্তা নুরুন্নবী, কোলাবাজার ব্যাংক এশিয়ার পরিচালক হারুন অর রশিদ, জামাল ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুল ইসলাম, ব্যবসায়ী মিজানুর রহমানসহ এলাকার রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ