ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাঁপ নিয়ে অনুষ্ঠিত হয়ে ঝাপান খেলা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮, ৯:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ।।

কালীগঞ্জ বিষধর সাঁপ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা। বিষধর সাঁপ দেখে মানুষ ভয় পেয়ে দৌড় দেয় না এমন কোন লোক নেই, অথচ সেই সাঁপ নিয়েই আবার খেলা প্রদর্শন করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার নিয়াপুর ইউনিয়নের ঘোষনগর স্কুল মাঠে এ ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে আশাপাশ এলাকা থেকে ছুটে আসে হাজারোসউৎসুক জনতা। মাই টিভির দর্শক ফোরামের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাই টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিথা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান লিটন, নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ উপজেলা শাখা কমিটির আহবায়ক ও আর টিভির জেলা প্রতিনিধি শিপলু জামান, নিয়ামতপুর ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব মালিথা প্রমুখ। এ খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত ৬ টি সাপুড়ে দল অংশগ্রহণ করে। বিভিন্ন জাতের বিষধর সাঁপ নিয়ে খেলা প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে ঝিনাইদহ সদরের কুশবাড়িয়া গ্রামের বিখ্যাত সাপুড়ে অপু ও তার দল। দ্বিতীয় স্থান অধিকার করে ঝিনাইদহের শৈলকূপার সাপুড়ে সোহেল ও তার দল ও তৃতীয় স্থান অধিকার করে মাগুরা জেলার সাপুড়ে সহিদুল ও তার দল।

খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলাষছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, নিয়ামতপুর ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদুর রহমান লিটন, যুবলীগনেতা মাহবুব মালিথাসহ অতিথিবৃন্দ। ঐতিহ্যবাহী এমন খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছে খেলা দেখতে আসা সাধারণ মানুষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ