স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের নলবিলের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত এ যুবককে গলায় লাইলনের দড়ি পেচিয়ে হত্যাকরা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তত্বিপুর পুলিশ ক্যাম্পের আইসি (ক্যাম্প ইনচার্জ) এসআই এমদাদুল। তিনি আরো জানান, একই ইউনিয়নের ভিটেখোলা গ্রামের মঙ্গল নামের এক বৃদ্ধ বিকেলে তার ধান ক্ষেতে কীটনাশক দেওয়ার জন্য নলবিলে যান। সেখানে যেয়ে তিনি বিলের মধ্যবর্তী স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এছাড়া ওই যুবকের ডান হাতে বৃদ্ধা আঙ্গুল এবং বাম হাতের শাহাদৎ আঙ্গুল আগে থেকেই ছিল না বলে পুলিশের এ কর্মকর্তা জানান। এসআই এমদাদ হোসেন আরো জানান, মালিয়াট ইউনিয়নের মধ্যে নলবিলটি অবস্থিত।নলবিলের চারিদিকে ৬\৭টি গ্রাম আছে। বিলের মধ্য স্থান থেকে প্রতিটি গ্রামের দুরত্ব ৩ থেকে ৪ কিলোমিটার। বিলের মধ্যবর্তী স্থানে লাশটি পড়ে ছিল।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী ধারণা করে বলেন, অন্য কোথাও থেকে অজ্ঞাত যুবককে হত্যা করে লাশটি বিলের মধ্যে ফেলে গেছে। তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা তিনি বলতে পারেননি। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
You must be logged in to post a comment.