ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৮:৩০ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহঃবার(৬ মে ২১)তারিখে বারবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের মায়ের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ