এইচ আর হাসু, ঝিনাইদহ প্রতিনিধি ।।
‘আমার শৈশব আমার অধিকার, এখন বিয়ে নয়, আগে নিজের পায়ে দাঁড়াবো আমার উপর বিশ্বাস রাখো করে দেখাবো’-এই শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবি সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে রবিবার ২৩ ডিসেম্বর’১৮ দুপুরে বলিদাপড়া প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এ্যায়ানেন্স কো-অডিনেটর সোহেল রানা।
সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন এরিয়া কো-অডিনেটর হাফিজুর রহমান, গ্রাম উন্নয়নকর্মী লিপিকা ঘোষ, সহকারী প্রোগ্রাম অফিসার কিশোর কুমার কাজল।
আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শতাধিক মেয়ে শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভার আগে জীবনের স্বপ্ন নিয়ে মায়ের কাছে খোলা চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.