ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা গোলকাপ টুনামেন্টের প্রস্তুতিমুলক সভা

এইচ আর হাসু
সোমবার, ২৪ মে, ২০২১, ৫:৫১ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুনামেন্ট ( বালক অনুর্ধ ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোলকাপ টুনামেন্ট ( বালিকা অনুর্ধ ১৭) আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভাতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। টুনামেন্টে কালীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়ন সহ মোট ১২ টি (বালক ও বালিকা) দল অংশগ্রহন করবে। আগামী ২৯ শে মে সকাল ৮ ঘটিকায় কালীগঞ্জ শেখ রাসেল মিন ষ্টেডিয়ামে টুনামেন্টের উদ্বোধন করা হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভাতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন লুৎফর রহমান লাড্ডু, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু ও নাছির চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন, গনমাধ্যম কর্মী প্রেসক্লাবের সম্পাদক সাবজাল হোসেন, যায়য়ায়দিন প্রতিনিধি তারেক মাহমুদ ও মনবকন্ঠের শাহাজান আলী বিপাশ প্রমুখ।
সভাতে উক্ত টুনামেন্টটি সুষ্টভাবে পরিচালনার জন্য কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ -সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্যকে আহব্বায়ক করে টুনামেন্ট পরিচালনা কমিটি গঠন সহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। তবে উল্লেখ্য, সাম্প্রতিক সৃষ্টি হওয়া ”যশ” নামে ঘূর্ণিঝড়টি দেশের অভ্যান্তরে আঘাত হানলে এ টুনামেন্টের উদ্বোধন ও খেলার তারিখ পরিবর্তন করা হতে পারে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ