ঝিনাইদহের কালীগঞ্জে ফেন্সিডিল-পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১৯ অপরাহ্ন

স্টাফ রির্পোটার ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর থেকে ৭১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। এ সময় জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহনকারী আলুভর্তি পিকআপ ভ্যান।
রোববার সকালে তাকে আটক করা হয়।
আটক ফিরোজ ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল পিকআপ ভ্যান যোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে
কালীগঞ্জের রঘুনাথপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ৭১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজকে আটক করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ