স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপুল বিশ্বাসের বাবা আড়মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হরেন্দ্রনাথ বিশ্বাস (হরেন স্যার)- ৮১বার্ধক্য জনিত কারণে শনিবার বিকাল ৪টার সময় কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের মধু ভাজা পাড়ায় মরহুমের বড় ছেলে বিপুল বিশ্বাসের বাসায় মূত্যু বরণ করেন ।
আজ রবিবার(২৬ আগস্ট) দুপুরে মরহুম হরেন্দ্রনাথ বিশ্বাসকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার জয়নগর গ্রমের পাশে অঙ্গিতের মহা শ্মশানে সমাধিস্থ করা হয়।মূত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে,১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।তাঁর মূত্যুতে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজীম আনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।