ঝিনাইদহের কালীগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০২ অপরাহ্ন

স্টাফ রির্পোটার ।।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে ফরিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত ফরিদা বেগম ফয়লা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফয়লা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ ফরিদা বেগমকে আটক করা হয়।

পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন বিচারক। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ