ঝিনাইদহের কালীগঞ্জে নানান কর্মসূচির মধ্যে দিয়ে  ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮, ৪:৪২ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

ঝিনাইদহের কালীগঞ্জে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।

বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলীসহ বিভিন্ন স্কুল কলেজের  শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ ,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ