এইচ আর হাসু।।
ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন উল্টে চালক খাইরুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন নসিমনের দুই যাত্রী।
বুধবার (৯ জানুয়ারী) সকাল ৯ টার দিকে কালীগঞ্জের নলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম উপজেলার পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, সকালে নলডাঙ্গা বাজার থেকে নসিমনে দুজন যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলেন খাইরুল। পথে নলডাঙ্গা সড়কের দরবেশ মিয়ার চাতালের সামনে পৌঁছলে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক খাইরুল ইসলাম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
You must be logged in to post a comment.