ঝিনাইদহের কালীগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে এক নবজাতকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পোষ্ট অফিসের পিছনে ধানের জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে ছুটে যান। দুপুরেই পৌরসভার কর্মীদের সহযোগীতায় নবজাতক দাফনের সুব্যবস্থা করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারো অবৈধ কর্মের ফসল এই সন্তানটি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ