ঝিনাইদহের কালীগঞ্জে ননএমপিও শিক্ষকদের মধ্যে নগদ টাকা বিতরণ

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৫:৪০ অপরাহ্ন

← Back

Thank you for your response. ✨

করোনাকালীন ক্ষতিগ্রস্ত পৌর এলকার ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার অফিস কক্ষে ২২৫ জন শিক্ষক কর্মচারীকে পৌরসভার পক্ষ থেকে সরকারি জিআর প্রকল্পের নগদ প্রণোদনার এই টাকা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কাউন্সিলর মেহেদী হাসান সজল সহ সকল ওয়ার্ডের কাউন্সলরগন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ