ঝিনাইদহের কালীগঞ্জে দুই আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে জখম! 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯, ৯:৩৬ অপরাহ্ন

এইচ আর হাসু।।

ঝিনাইদহের কালীগঞ্জে আ’লীগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আ’লীগের ২ কর্মিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

গতকাল সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আ’লীগের বর্ধিত সভায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, নির্বাচন পরবর্তি দলীয় কর্মকান্ড নিয়ে ইউনিয়ন আ’লীগ সভাপতি নিখিল দত্ত,র সভাপতিত্বে বর্ধিত সভা চলাকালিন সময় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে হামলা করে এ সময় ভাটপাড়া গ্রামের আঃ রহমান ছেলে আব্দুল আলিম (৪২) ও একই গ্রামের শুকুর আলী (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে ।

আব্দুল আলীম অবস্থা আশংখা জনক। গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেকস ভর্তি করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ