এইচ আর হাসু।।
ঝিনাইদহ কালীগঞ্জে গভীর রাতে পৃথক দুটি স্থানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা একটি ট্রাক ও বাসাবড়ির গ্রীল কেটে নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড় চোপড় সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকা- খুলনা মহাসড়কের বেজপাড়া মোচিক পাম্পে ও শহরের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ট্রাক চুরির ঘটনায় কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়রা ও চুরিকৃত ট্রাকের ড্রাইভার বেজপাড়া গ্রামের ছানাউল্লাহ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেট্রো-ট ১৬-২৯০৪ নং ট্রাকটি বেজপাড়া মোচিক সমবায় পাম্পে রেখে বাড়িতে যায়।
শুক্রবার সকালে পাম্পে এসে দেখে তাদের ট্রাকটি নাই। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র তাদের ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকের মালিক বেজপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে বাবুল হোসেন জানায়, ১০/১২ লাখ টাকা মূল্যের গাড়িটি কিস্তিতে কিনেছিলেন। এখন তিনি স্বর্বশান্ত। চুরির ঘটনায় থানাতে একটি অভিযোগ দিয়েছেন বলে জানান।
অপরটি গভীর রাতে শহরের নিশ্চিন্তপুর গ্রামের সুরত আলীর বাড়ির গ্রিল কেটে দুঃসাহসিক চুরি হয়েছে। রাতে বাড়িতে কেউ না থাকায় চোরেরা গ্রীল ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। চোরেরা আলমারী ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি গহনা ও জামাকাপড় সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। একই রাতে দুটি স্থান থেকে চোরেরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী বলেন, ট্রাক চুরির ঘটনায় থানাতে একটি জিডি এন্ট্রি হয়েছে। তবে বাসাবাড়ির চুরির বিষয়টি তিনি জানেনা বলে জানান।
You must be logged in to post a comment.