ঝিনাইদহের কালীগঞ্জে তালা ভেঙে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

এইচ আর হাসু
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৬:১৮ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে তালা ভেঙে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা গভীর রাতে সাটার ও তালা ভেঙে প্রায় নগদ ২৩ হাজার টাকা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে শহরের এম ইউ কলেজপাড়া সংলগ্ন পাইকারী কাঁচা বাজারে। দোকান মালিকদের অভিযোগ বাজারে ৪ জন নৈশ প্রহরী থাকলেও চুরির ঘটনাটি যেন রহস্যজনক।

ক্ষতিগ্রস্থ আারোগ্য মেডিকেলের সত্বাধিকারী দেবাশিষ সাহা রিন্টু জানান, প্রতিদিনের ন্যয় দোকান বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠানের উপরের ২য় তলার বাসা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে নিচে নেমে দেখেন তার দোকানের সাটার সামনে থেকে দুমড়ে মুচড়ে উঠানো। ক্যাশ বাক্সের তালা ভাঙা। ক্যাশে ১৪ হাজার ৭’শ টাকা ও ব্যবহারের মোবাইল সেটটিও নেই। তিনি ছাড়াও একইভাবে কাঁচা বাজারের মোল্ল্যা এন্টারপ্রাইজের সত্বাধিকারী নায়েব আলীর দোকান থেকে আড়াই হাজার টাকা, কাঁচামালের আাড়ৎ মালিক আমিরুল ইসলামের ক্যাশ বাক্স ভেঙে ৫ হাজার, সবজি ভান্ডারের সত্বাধিকারী সাহেব আলীর ক্যাশ বাক্স ভেঙে দেড় হাজার টাকা নিয়ে গেছে। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান মালিকদের ভাষ্য, ছোট্র একটিবাজার পাহারায় মোট ৪ জন নৈশ প্রহরী রয়েছে তারপরও তালা ভেঙে চুরি হচ্ছে কিভাবে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সাটার ভাঙা অবস্থায় দেখে আসছি। কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ