ঝিনাইদহের কালীগঞ্জে ডিএসবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮, ৯:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ।।

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডিএসবির তালিকা ভুক্ত চিহিৃত সন্ত্রাসী জহুরুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২ টার সময় উপজেলার সুন্দরপুরষগ্রাম থেকে তাকেগ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) ইউনুচ আলী জানান, এসআই সম্বিত সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাত ২ টার সময় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক জহুরুল ইসলাম ডিএসবির তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসী। তার নামে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ