ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম ডাক্তাদের প্রশিক্ষন সনদ বিতরন ও আলোচনা সভা 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৯:০০ অপরাহ্ন

স্টাফ রির্পোটার ।।
ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম ডাক্তারদেরকে যুগোপযুগী করার লক্ষ্যে ১মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন গ্রাম ডাক্তারকে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এ প্রশিক্ষন প্রদান করা হয়।
পুরো এক মাস প্রশিক্ষনের শেষে বৃহস্পতিবার বেলা ১ টার সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন, ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানা। তিনি গ্রাম ডাক্তারদের চিকিৎসা শুরুতেই এন্টিবায়োটিক না দেওয়ার পরামর্শ দেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হোসাইন সাফায়াতের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ড্রাগ সুপার মোঃ নাজমুল হাসান, গ্রাম ডাক্তার রিফ্রেসার্স প্রশিক্ষন কোর্সের তত্বাবধায়ক মোঃ আলমগীর হোসেন প্রমূখ। বক্তারা আরো বলেন, একজন রোগী ভাল ডাক্তারের চিকিৎসা নেওয়ার আগে প্রথমে গ্রাম ডাক্তারের কাছে আসে। এরপর গ্রাম ডাক্তারের পরামর্শের ভিত্তিতে পারদর্শী ডাক্তারের শরণাপন্ন হয়। এই হল গ্রাম ডাক্তারের উপর রোগীদের আস্থা। এই আস্থা গ্রাম ডাক্তারদেরকে ধরে রাখতে হবে। সনদ পাওয়া শিক্ষার্থীরা সন্তোষ্টি প্রকাশ করে বলেন, এধরণের মহৎ উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আমরা এধরণের প্রশিক্ষণ যাতে চলমান থাকে সেই দাবি জানাচ্ছি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ