ঝিনাইদহের কালীগঞ্জে গাছের শুকনা ডাল ভেঙ্গে মহিলার মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন

স্টাফ রির্পোটার ।।
ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে একটি
শুকনো কড়ই গাছের ডাল ভেঙে ফাহমিদা খাতুন নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী। বৃহষ্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কড়ই গাছটি নিয়ে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও গাছটি কাটার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ওই গৃহবধু গাছের নিচে দাড়িয়ে মাংশ কিনছিলে, এ সময় কড়ই গাছের শুকনো ডাল ভেঙে তার মাথার উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ