এইচ আর হাসু।।
ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
কাজী আব্দূল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার কাদির ডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের চত্বরে এ সম্বর্ধনা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক কাজী এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কোলা ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, একরামৃল হক সংগ্রাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, সমাজসেবক এমরান হোসেন, শিক্ষক আব্দুল ওহাব জোয়াদ্দার, নুরুন্নাহার, কৃষক নেতা হেলাল উদ্দীন, উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমান, শিক্ষার্থী আশরাফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে এ বছরের পিএসসি ও জেএসসিতে ইউনিয়নের মোট ৬৮ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়।