মনিরুল ইসলাম, কালীগঞ্জ (ঝিনাইদহ)।।
ঝিনাইদহেরকালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়নে চাঁদবা একতারপুর প্রাথমিক বিদ্যালয়ে ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার সকালে প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এ সময় উপস্থিত ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা,স্কুলের সভাপতি আয়ুব হোসেন মালিতা,স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃ কুদ্দুস, আমজেদ শেখ ,ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিথুন প্রমূখ।এম পি আনোয়ারুল আজীম আনার জানান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।প্রতিটি উপজেলায় অভাবনীয় ভাবে কাজ করে চলেছে।এই কারনে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের পড়ালেখা মান ভাল করার জন্য স্কুলকে ডিজিটাল করন করছে,সেই সাথে স্কুলে নতুন ভবন তৈরী করছে।