ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ৪:০০ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

মাদক বিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বশির শেখ (৩৫) নামের এক মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের শাহদৎ শেখের ছেলে। তার বর্তমান ঠিকানা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায়।

শনিবার বিকেলে কালীগঞ্জ শহরের ফয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে কালীগঞ্জ ফয়লা থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বশিরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ