ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ মফিজ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার বারবাজার গলাকাটা মসজিদের পুকুরের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মফিজ বারবাজার গ্রামের সলেমান বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানা অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান,মাদক বিকিনিকি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বারবাজার ক্যাম্প আইসি সিহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বারবাজার লাকাটা মসজিদের পুকুরের পাশ থেকে মফিজকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এই বিষয়ে কালীগঞ্জ থানায় মাদক আইনে মালমা হয়েছে। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ