ঝিনাইদহের কালীগঞ্জে পৃথকভাবে ইমাম, মুয়াজ্জিন ও অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১০ মে) দুপুরে ৭৪ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নগদ সহায়তা প্রদান করেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে এক হাজার টাকা করে অনুদান প্রদান করেন। কালীগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক সকলের পক্ষে এ অনুদান গ্রহণ করেন।
মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, সকল মসজিদে নামাজ পড়া সাধারণ মুসল্লিদের দেওয়া আর্থিক অনুদানেই ইমাম ও মুয়াজ্জিয়ামদের মাসিক বেতন হয়ে থাকে। কিন্তু করোনার কারণে সরকারের নির্দ্দেশনা মানতে গিয়ে মসজিদগুলো পাবলিক অনুদান কম পেয়েছে। এতে করে বেতন ভাতা না পেয়ে ঈদে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটবে ইমাম ও মুয়াজ্জিনদের। এজন্য তাদের কষ্টের কিছুটা লাগব করতেই ওই সামান্য অনুদান প্রদান।
এ অনুদান বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও রুবেল হোসেনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে অসহায়, বিধাব, হতদরিদ্র, তালাকপ্রাপ্ত ও বৃদ্ধ নারীদের মাঝে নিরাপদ খাদ্য এবং ওষুধ বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দোলা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার ঢাকালে পাড়ায় সংস্থার অফিসে এই সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
দোলা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবাইদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যরা। অনুষ্ঠানে শতাধিক মানুষকে এই খাদ্য এবং ওষুধ সহায়তা প্রদান করা হয়।
You must be logged in to post a comment.