ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র, গুলি ও বোমাসহ একজন গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১০ অপরাহ্ন

স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে বোমা, গুলি ও দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ভোর রাতে কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সে কলেজ পাড়ার আনছার আলী খা’র ছেলে।
কালীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে ৩ রাউন্ড সর্টগানের গুলি, ২টি হাত বোমা ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়। তার নামে ডাকাতি, অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে। আটককৃত হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছ ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ