ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮, ৭:০০ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়ী রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বারোবাজার পুলিশ ক্যাম্পের আইসি এসআই শিহাব উদ্দীন জানান, এলাকাবাসী সকালে ফুলবাড়ী রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ যেয়ে লাশটি উদ্ধার করে।
রাতের যেকোন সময় হয়ত সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বলেন, নিহত হওয়া ব্যক্তিটি লুঙ্গি পরিহিত। রাতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তিটি নিহত হয়েছেন বলে তিনি ধারণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ