ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৪ আগস্ট, ২০১৮, ৬:৩৪ অপরাহ্ন

মনিরুল ইমলাম, কালীগঞ্জ,ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের পাশের একটি পুকুর পাড় থেকে
অজ্ঞাত (৫০) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান,স্থানীয়রা শনিবার সকালে রেলস্টেশনের পাশের একটি পুকুর পাড়ে অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ