ঝিনাইদহের কালীগঞ্জের শোয়াইব নগর কামিল মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইচ আর হাসু
শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৭:১২ অপরাহ্ন

ঝিনাইদহের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জের শোয়াইব নগর কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মরহুম আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল মুবিন, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান ও সাবেক অধ্যক্ষ মরহুম আলহাজ্ব মাওঃ মোঃ রবিউল ইসলামসহ অন্যান্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারী) সকালে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মরহুম আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল মুবিন এর পুত্র মাসুদুর রহমান মন্টু,  সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান এর পুত্র শাহেদ হোসেন লিমন, সরকারী মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সামছুল ইসলাম, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও শিক্ষক, সাংবাদিকসহ শহরের বিভিন্ন শ্রেনী পেশার গন্য মন্য ব্যক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ