ঝিনাইদহের কালীগঞ্জের যুবলীগনেতার সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮, ১০:৩০ অপরাহ্ন

স্টাফ রির্পোটার।।
মাদক ব্যবসা করা ও পৃষ্ঠপোষক হিসেবে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নাম তালিকা ভূক্ত থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ- সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের আলহাজ্ব মাওলানা আব্দুল মুবিনের ছেলে শিবলী নোমানী।
এসময় তার বৃদ্ধ পিতা আলহাজ্ব মাওলানা আব্দুল মুবিন, ভ্রাতা পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মাসুদুর রহমান মন্টু, শিক্ষক মনিরুজ্জামান মিঠু, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, , ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, মোবারকগঞ্জ চিনিকল কৃষক কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মি উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় শোয়াইব নগর কামেল (এমএ) মাদ্রাসার হল রুমে তিনি এসংবাদ সম্মেলন করেন।
যুবলীগনেতা শিবলী নোমানী কান্না জড়িত কন্ঠে তার লিখিত বক্তব্যে বলেন, আমি আপনাদের সামনেই বড় হয়েছি। ছোট বেলা থেকে আমি আজ পর্যন্ত সবার সাথে বিনম্র আচরন করেছি, খারাপ কাজকে ঘৃনা করেছি। এমনকি বিপদে-আপাদে অসহায় নির্যাতিত মানুষের পাশে দাড়িয়ে  সাধ্যমত যতটুকু সম্ভব উপকার করার চেষ্টা করেছি। বর্তমানে আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে পরিবার পরিজন নিয়ে অসহাত্বের মত জীবন যাপন করছি। একটি মহল প্রশাসনকে  ভূল তথ্য দিয়ে আমাকে মাদক ব্যবসায়ী ও এর আশ্রয় প্রশ্রায়দাতা বানিয়ে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ষড়যন্ত্রকারীদের এই ঘৃর্ণ চক্রান্তে আমি মাদক ব্যবসায়ী তালিকাভূক্ত হয়েছি। আমার নামে ইন্টারনেটে বিভিন্ন ভূয়া ফেইস বুক আইডিতে ঐ সব তালিকা প্রকাশ করে অপ-প্রচার চালাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শিবলী নোমানী আরো বলেন, আমি মাদক ব্যবসাসহ সকল প্রকার সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজকে ঘৃনা করি। বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রি ও জননেত্রী শেখ হাসিনার মাদক বিরোধী অভিযানকে সাধূবাদ জানাই এবং এই প্রশংসনীয় পদক্ষেপকে যখন সহযোগীতা করার চেষ্টা করছি ঠিক সেই মূহুর্তে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে নিয়ে রীতিমত চক্রান্ত করে যাচ্ছে।
আমার নামে কোনদিন কোন মাদকের মামলা ছিলনা আজও নেই এবং কেউ কখনও বলতেও পারবে না আমি মাদক ব্যবসা করি। একটি মহল রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে হাসিলের জন্য প্রশাসনের কাছে আমার নামে ভূল তথ্য সরবরাহ করে আমাকে ক্ষতিগ্রস্থ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রি, মূখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রী, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পুলিশ কমিশনার, ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার,ষর্যাব-৬ এর কোম্পানী কমান্ডার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী পরিচালক, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ইতিমধ্যে আবেদন করেছি। যাতে এই মিথ্যা মাদক ব্যবসায়ী সাজানো ষড়যন্ত্র থেকে রক্ষা পাই।
তিনি আরো জানান, আমার পক্ষে প্রত্যায়ন পত্র দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র,পৌর কাউন্সিলরবৃন্দ  মোবারকগঞ্জ চিনি কলের আখচাষী কল্যান সমিতি এবং স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ ও কয়েকশত এলাকাবাসী গণস্বাক্ষর দিয়েছেন যা আমি সংশ্লিষ্ট দপ্তরগুলিতে প্রেরন করেছি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ঝিনাইদহের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তালিকাভূক্ত একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ও বর্তমার উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করছি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত আমি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কার্যকরী পরিষদের গুরুত্বপদেপূর্ণ পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি উপজেলার সর্বোচ্চ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শোয়াইব নগর কামেল (এমএ) মাদ্রাসায় সভাপতির দায়িত্ব পালন করছি।
এ  ছাড়াও আমি কালীগঞ্জ পৌরসভার সাবেক ২ও ৩ বর্তমান ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছি এবং একাধিক মসজিদ, মন্দির, এতিমখানা, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে উন্নয়নমুলক কাজ করে যাচ্ছি। আমি আপনাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যেমে আমার বিরুদ্ধে আনিত সকল ষড়যন্ত্র ও চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উর্দ্ধতন কর্মকর্তাদের সবিনয় দৃষ্টি আকর্ষন করে সরেজমিনে নিরপেক্ষ তদন্তপূর্বক সত্য প্রকৃত তথ্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ