ঝিনাইদহের কালীগঞ্জের নবগঠিত প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত  

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯, ৯:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার॥

ঝিনাইদহের কালীগঞ্জ প্রেস ক্লাবের নব গঠিত কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি এম.শাহজাহান আলী সাজুর সভাপতিত্বে বক্তৃতা করেন ক্লাবের সেক্রেটারী গোলাম রসুল, সহ-সভাপতি সোলায়মান হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অফিস সম্পাদক ইকবাল হুসাইন, কার্যকরী সদস্য এনামূক হক সিদ্দীক ও রবিউল ইসলাম প্রমূখ।

সভায় সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সাংবাদিকদের উদ্বুদ্ধ করা হয় এবং প্রেস ক্লাবের উন্নয়নে নানাবিধ কর্মসূচী গ্রহণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ